বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল ১১টায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা, দাফন বনানীতে

আজ সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর তাঁর নির্বাচনী এলাকা নগরকান্দায় হবে দ্বিতীয় জানাজা। বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান।

সৈয়দা সাজেদা চৌধুরী কিছুদিন আগে উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে সিএমএইচে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাজেদা চৌধুরী।

জানা গেছে, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। জীবনের ৬৬ বছরই তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সকাল ১১টায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা, দাফন বনানীতে

প্রকাশিত সময় : ১০:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২