শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে যশের সঙ্গে রোমান্সে নুসরাত

থাইল্যান্ডে রোমান্সে ব্যস্ত টলিউড তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তারা দুজনে শেয়ার করছেন ভ্রমণের সেসব ছবি। তবে ইন্সটাগ্রামে সদ্য শেয়ার করা ছবিতে যশ-নুসরাতের সঙ্গে রয়েছে আরও একজন! সেই একজন হলো- প্রমাণ সাইজের এক বাঘ! ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করে নিলেন যশ-নুসরাত দুজনেই।

নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত দুজনেই উজ্জ্বল হলুদ রঙের পোশাকে দেখা গেছে। গাঢ় নীল ডেনিমের সঙ্গে হলুদ অফ শোলডার ক্রপ টপ পরেছিলেন নুসরাত। অন্যদিকে উজ্জ্বল হলুদ শার্ট পরেছিলেন যশ, সঙ্গে নীল ডেনিম। বাঘের সঙ্গে ছবি দিয়েছেন তারা, শুধু তাই নয়, জঙ্গল সাফারিতে গিয়ে হাতির পিঠে সওয়ার যশ-নুসরাত। খবর এবিপির।

জীবনের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন নুসরাত জাহান। একদিকে যেমন পরের পর শুটিং, তেমনই কাজের ফাঁকে হামেশাই স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তিনি। সদ্য ইন্সটাগ্রামে নীল-গোলাপি ব্রালেট আর ফিনফিনে কাপড় কোমরে জড়িয়ে ছবি শেয়ার করেছিলেন নুসরত। সমুদ্রতীরে নুসরতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। নজর কাড়ছে নুসরতের চাবুক ফিগার। মা হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি নুসরতের। নিয়মিত শরীরচর্চা আর ডায়েটেই নুসরাত আগের মতোই নজরকাড়া, লাস্যময়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

থাইল্যান্ডে যশের সঙ্গে রোমান্সে নুসরাত

প্রকাশিত সময় : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২