বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে আহত কেট উইন্সলেট, হাসপাতালে ভর্তি

শুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কেট উইন্সলেট। এখন হাসপাতালে ভর্তি তিনি। তবে সুস্থ। চলতি সপ্তাহেই আবার ফিরবেন শুটিংয়ে। ক্রোয়েশিয়ায় ছবির শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

একটি সংবাদমাধ্যমের দাবি, শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান ‘টাইটানিক’-এর রোজ। তাকে তড়িঘড়ি কাছের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আঘাত গুরুতর নয়। চলতি সপ্তাহেই কাজে ফিরতে পারবেন।

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’-র শুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্র সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন। ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর। সূত্র : ডেইলি মেইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শুটিংয়ে আহত কেট উইন্সলেট, হাসপাতালে ভর্তি

প্রকাশিত সময় : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২