শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা থেকে লেখিকা রানি

ক্যামেরাতে নেই তিনি। বলিউডের মিষ্টি মেয়ে খ্যাত রানি মুখার্জিকে আর তেমন একটা দেখাও যায় না। বরং সংসার ও সামাজিক নানা কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত বলিউডের এই বাঙালি অভিনেত্রী।

যদিও হঠাৎ ‘মর্দানি’ ছবি নিয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বক্স অফিসে সাড়া ফেলতে পারেননি বলে আবারো গায়েব হয়ে যান এই অভিনেত্রী। খবর ইন্ডিয়ান এক্সেপ্রেসের।

গেল দুই মাস আগে খবর চাউর হয়েছিল, রানি ফের মা হতে চলেছেন!

তবে বলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ে অনেক তিক্ততার মুখোমুখি হতে হয়েছে তাকে। রুপালি জগতের কথাগুলো কোনোদিন বলা হয়ে ওঠেনি তার।

তাই এবার বইয়ের পাতায় মনের গহীন সিন্দুকে গোপন রাখা কথাগুলো লিখে ফেলছেন রানি।

আগামী বছরের ২১ মার্চ রানির জন্মদিন। বিশেষ এই দিনেই তার লেখা স্মৃতিকথামূলক সেই বইটি প্রকাশ হতে পারে।

নায়িকা থেকে লেখিকা বনে যাওয়া প্রসঙ্গে রানি মুখার্জি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র অনেক দিয়েছে আমাকে। দীর্ঘ ২৫ বছরের এই ভ্রমণে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু কোনো দিন নিজের মনের কথা কাউকে বলিনি। একজন নারী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিটি মুহূর্তে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। আমার বইটিতে সেসব কথাই থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

নায়িকা থেকে লেখিকা রানি

প্রকাশিত সময় : ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২