শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা পেলেন পূজা চেরি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। দীর্ঘদিন ধরেই দেশটির ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন এই নায়িকা। রবিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানিয়েছেন পূজা চেরি।

আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ভিসার সঙ্গে ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, পূজা চেরি এবং তার মা ঝরনা রায় যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত পাসপোর্ট শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, অবশেষে আমরা এটা পেয়েছি।

এদিকে পূজার ভিসা পাওয়া নিয়ে বেশ আগে থেকেই আলোচনা চলছিল। একাধিক সূত্রে জানা গেছে, পূজাকে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন শাকিব খান। গুঞ্জন রয়েছে, বুবলীর সঙ্গে দূরত্ব বাড়ার পর শাকিব খানের সঙ্গে পূজা চেরির ঘনিষ্ঠতা বাড়ে।

তাছাড়া শাকিবের পরবর্তী কয়েকটি ছবির নায়িকা হিসেবেও ভাবা হচ্ছে পূজাকে। এমন গুঞ্জন চাউর হলেও বিষয়টি নিয়ে আজ অব্দি কোনো মন্তব্য করেননি এ নায়িকা। এদিকে চলতি মাসেই এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব খান। এ মাসেই পূজা চেরিরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

ভিসা পেলেন পূজা চেরি

প্রকাশিত সময় : ১১:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২