শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুষ্পা’ অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট: রাশমিকা

তেলেগু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই। ভারতের ‘জাতীয় ক্রাশ’ বলা হয় তাকে।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাশমিকা। জানতে চাওয়া হয় অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সম্পর্কে। জবাবে তিনি বলেন, “প্রথমেই আমার অভিনয় জীবনের প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র কথা বলব। এরপর ‘গীতা গোবিন্দম’ আমাকে একজন পারফরমার হিসেবে সবার নজরে নিয়ে আসে। সবশেষে পুষ্পাতে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে ভারতজুড়ে পরিচিতি পাই।”

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি কখনোই অভিনেতা ছিলাম না। এখনো নিজেকে খুঁজে ফিরি। পাবলিক ফিগার ধারণা এখনো আমার কাছে নতুন।’

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অভূতপূর্ব সফলতা নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা জানান, “আমরা জানতাম আমরা একটি ভালো সিনেমা বানিয়েছি। সফলতার ব্যাপারে আমরা কেউই আগে থেকে কিছু বলতে পারি না। তবে এতটুকু জানতাম সিনেমার কনটেন্ট ভালো এবং এর ফলাফলও ইতিবাচক হবে। এরপর যা ঘটল তাতে তো রীতিমতো ‘ওয়াও’।”

৭ অক্টোবর মুক্তি পাবে রাশমিকা মান্দানা অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘গুডবায়’। বালাজি মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা সহ আরও অনেকে।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘পুষ্পা’ অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট: রাশমিকা

প্রকাশিত সময় : ০৯:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২