শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ে আরও ৩১০ জন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭১৫ জনে দাঁড়িয়েছে। এদিন কারো মৃত্যু হয়নি। তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১৯৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১১৩ জনকে। ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ৯১৬ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৯৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৪ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৫৯২ জন। এর মধ্যে ২০ হাজার ৭৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু নিয়ে আরও ৩১০ জন হাসপাতালে

প্রকাশিত সময় : ১১:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২