শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বটগাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় রহস্য দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদর ইউপির দক্ষিণ বালিগাঁও গ্রামে গরম শাহ’র মাজারের একটি বটগাছের ডালে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে বটগাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে।

মৃত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে শনাক্ত করা হয় মৃত ব্যক্তির পরিচয়। নিহত ব্যক্তি সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইক ধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে বাবুল মিয়া। 

অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই’

কমলগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশিত সময় : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২