রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

পাবনায় বখাটের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।ফরিদ তাঁর মেয়েকে বখাটে অনিক হোসেনের সঙ্গে বিয়ে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। ফরিদের বাড়ি ভাঁড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামে।অনিক (২৬) একই গ্রামের ইয়াজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, বছরখানেক আগে ফরিদ হোসেনের মেয়ের সঙ্গে বখাটে অনিকের বিয়ের কথা হয়। পরে অনিকের বখাটেপনার কারণে মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় ফরিদের পরিবার। ছয় মাস আগে ফরিদ তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এর পর থেকে অনিক নানাভাবে ফরিদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।

এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ভাঁড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় ফরিদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অনিক। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২