দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনে। এ সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়ছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৮ জনে দাঁড়াল।আজ শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জন।২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৯৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত আরও ১৪
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- ১৮৭
Tag :
সর্বাধিক পঠিত


























