শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যসেবা অনেক এগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ভোলা জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের করোনা টিকা কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে। দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, শিশু ও মাতৃ মৃত্যু হার কমেছে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি জেলায় হয়ে গেছে। এ ছাড়া উপজেলাগুলোতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। কিছু কিছু উপজেলায় ১০০ শয্যার হাসপাতালও রয়েছে। আগামীতে ১৯৯ বেডের কার্যক্রম চলমান থাকবে। এসময় ভোলা সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যসেবা অনেক এগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩