প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সোমবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত ৮ মার্চ স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের ৫ম সম্মেলনে (এলডিসি-৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাসস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কাতার সফর নিয়ে সোমবার সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- ১০১
Tag :
সর্বাধিক পঠিত

























