রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত আরও ছজন হাসপাতালে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে নতুন ছয় ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংশ্লিষ্ট বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় পাঁচজন ও রাজধানীর বাইরে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে সর্বমোট ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ ও ঢাকার বাইরে আটজন ভর্তি আছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে সারা দেশে ৪১৮ জন। সারা দেশে সর্বমোট ছাড় প্রাপ্ত ডেঙ্গু রোগী ৮০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগী ৩৯৯ ও ঢাকার বাইরে ৪০৭ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। মৃত্যু হয়েছিল ২৮১ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডেঙ্গু আক্রান্ত আরও ছজন হাসপাতালে

প্রকাশিত সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩