মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সতীত্ব নিয়ে প্রশ্ন করতেই খেপলেন ইলিয়ানা

মাতৃত্ব ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের পর কটাক্ষ। কিন্তু এসব নিয়ে মুখ খোলেননি তিনি। বরং একসময়ে ভার্জিনিটি নিয়ে তাকে প্রশ্ন করতেই নেটিজেনকে একহাত নিয়েছিলেন ইলিয়ানা। স্পষ্টই নেটিজেনকে লিখেছিলেন, তোমার মাকে জিজ্ঞাসা করো! মঙ্গলবার সকাল সকাল চমক দিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ইলিয়ানা জানিয়ে দিলেন, তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্রই হইচই বলিপাড়ায়। ইলিয়ানা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি টিশার্টের ছবি। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখলেন, শীঘ্রই আসছে…! আমার ছোট্ট রানির সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় আছি। মা হওয়ার খবর তো পোস্ট করেছেন ইলিয়ানা। কিন্তু সোশ্যাল মিডিয়াজুড়ে উঠেছে প্রশ্ন। ইলিয়ানার তো বিয়ে হয়নি। তাহলে তার সন্তানের বাবা কে? নেটিজেনরা ইতোমধ্যেই নানাভাবে কটাক্ষ করতে শুরু করেছেন ইলিয়ানাকে। হবু সন্তানের পিতৃ পরিচয় নিয়ে নানারকম কথাও উঠছে। অনেকে তো প্রশ্ন করেছেন তাহলে কি বিয়ে ছাড়াই সন্তান! নাকি গোপনে বিয়ে করেছেন তিনি! অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। তারপর খবরে এসেছিল ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এসব নিয়ে এখনই কিছু জানাতে চাননি ইলিয়ানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সতীত্ব নিয়ে প্রশ্ন করতেই খেপলেন ইলিয়ানা

প্রকাশিত সময় : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩