গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে গুঞ্জন—জনপ্রিয় এক অভিনেতার সঙ্গে প্রেম করছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এমনও চাউর হচ্ছে, প্রেম থেকে বিয়ে করে চুপিসারে সংসারও করছেন তারা। এ নিয়ে যখন নানা সমালোচনা, সেই সময় হুঁশিয়ারি বার্তা দিয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বললেন তাসনিয়া। বুধবার (১৯ এপ্রিল) ফেসবুক ভেরিফায়েড পেজে রাত ৮টা ২০ মিনিটে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তাসনিয়া। সেখানে তিনি প্রথমেই সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।’ ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’ তিনি লেখেন, ‘আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব। আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেয়ার প্রয়োজন বোধ করি না আমি।’ সবশেষ এই অভিনেত্রী লেখেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।’
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হুঁশিয়ার করলেন তাসনিয়া ফারিণ
-
বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- ১১২
Tag :
সর্বাধিক পঠিত


























