উঠতি মডেলদের দেহব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগে এক ভোজপুরি অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সুমন কুমারী (২৪) নামের ওই অভিনেত্রীকে আটক করা হয়। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গোপনসূত্রে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম হোটেলে পতিতাবৃত্তির র্যাকেট সম্পর্কে জানতে পারে পুলিশ। যেখানে উঠতি মডেলদের ব্যবহার করা হচ্ছিল। তারপর পুলিশের একটি দল অভিযান চালায় সেখানে। এসময় তিন নারীকে উদ্ধার ও সুমন কুমারীকে আটক করে পুলিশ। অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতে পুলিশ। গ্রাহক বেশে পুলিশের সঙ্গে ‘ডিল’ করতে গিয়েই ধরা পড়েন অভিনেত্রী। জানা গেছে, গ্রাহকদের কাছে মডেল সরবরাহ করতেন এই ভোজপুরী অভিনেত্রী। প্রতি মডেল পিছু ৫০ থেকে ৮০ হাজার টাকা নিতেন। মুম্বাইয়ে যারা অভিনেত্রী হতে বা মডেল হতে আসতেন, তাদেরই ভুল বুঝিয়ে, টাকার লোভ দেখিয়ে দেহব্যবসায় নামাতেন তিনি। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, সুমন কুমারী ‘লায়লা মজনু’ এবং ‘বাপ নম্বরি, বেটা দশ নম্বরি’-এর মতো ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি, পাঞ্জাবি এবং ভোজপুরি-সহ বিভিন্ন ভাষার গানেও অভিনয় করেছেন। পাশাপাশি একাধিক কমেডি শো-তেও অংশ নিয়েছিলেন। বিগত ছয় বছর ধরে সুমন কুমারী মুম্বইায়ে বসবাস করছিলেন। তবে কবে থেকে দেহ ব্যবসা শুরু করেছিলেন, তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উঠতি মডেলদের দিয়ে দেহব্যবসা, অভিনেত্রী গ্রেপ্তার
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- ১২১
Tag :
সর্বাধিক পঠিত

























