সলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান সজীব ওয়াজেদ জয়ের
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- ১০৭
Tag :
সর্বাধিক পঠিত


























