শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৬ জন

ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৩ জন নতুন রোগী। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন রোগী। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জন ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২১৩ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৪ জন। ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। শঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী মারা যাননি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে সচেতনতা করে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফরিদপুরে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৬ জন

প্রকাশিত সময় : ০৮:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩