দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১০৬ জনের মৃত্যু হল। চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪২৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৭৪১ জন। বাকি ৬৮৩ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৮০১ জন।এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত ২০ হাজার ৮৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৮৫০ জন এবং ঢাকার বাইরে ৭ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪২৪
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- ১৬৪
Tag :
সর্বাধিক পঠিত


























