দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪৬৩ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪০ জন।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১ হাজার ২ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৭৪০ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৪ হাজার ৪৮২ জন ঢাকার এবং ৪ হাজার ৯৮১ জন ঢাকার বাইরে।
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪২
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- ১৪৬
Tag :
সর্বাধিক পঠিত






















