মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদলের সমর্থকদের হাতাহাতি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচের আগে ঘটে গেল এক দুর্ঘটনা। এইকে এথেন্স ও দিনামো জাগরেবের সমর্থকদের মাঝে তুমুল হাতাহাতি বেধে যায়। আর এই সময় ছুরিকাঘাতে ২২ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে খবর জানিয়েছে গোল ডট কম।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে মুখোমুখি হওয়ার কথা এথেন্স ও জাগরেবের। তবে এর আগেই হাতাহাতির ঘটনায় আর ৬ জন আহত হন।

টাইমস অব মাল্টার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়া ফিলাডেলফিয়া স্টেডিয়াম থেকে সেই তরুণকে এথেন্সের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এই ঘটনায় পুলিশ ৮৩ জনকে আটক করেছে। পুলিশ জানায়, স্টেডিয়ামের বাইরে বড় ধরনের গণ্ডগোল বাধে। একজন তরুণ গ্রিক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন ও ৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা

দুদলের সমর্থকদের হাতাহাতি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩