মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের ঘোষণা ডি মারিয়ার

অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আনহেল ডি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া ২০২৪ সালে কোপা আমেরিকা খেলার পরে অবসর নিতে চলেছেন। বিষয়টি জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু কাতার বিশ্বকাপ জয়ের পরই পরিবর্তন হয় সিদ্ধান্তের। জানিয়েছিলেন আরো কিছুদিন খেলতে চান তিন তারকা খচিত জার্সিতে। তবে এবার জানিয়ে দিলেন অবসরের সময়। ২০২৪ কোপার পরেই বুট জোড়া তুলে রাখবেন তিনি। আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সেরা একজন খেলোয়াড় ডি মারিয়া। মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে পরিচিত থাকলেও মাঠের প্রায় সব জায়গায় দেখা যায় তাকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সাবেক এই তারকা বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলছেন। ২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। করিয়েছেন ২৭টি। এর মধ্যে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার ম্যাচে গোলের রেকর্ড রয়েছে তার। এছাড়াও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অতিমানবীয় পারফর্মেন্সে দর্শকদের মন জয় করেছেন তিনি। এসব কারণেই ভক্ত-সমর্থকরা তাকে মনে রাখবে যুগ যুগ ধরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা

অবসরের ঘোষণা ডি মারিয়ার

প্রকাশিত সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩