মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিন নারীর মৃত্যু হয়েছে। এদিকে, একই সময় জেলার বিভিন্ন হাসপাতালে মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে ২৪৫ জন ভর্তি হয়েছেন।  শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক তিন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়ারা হলেন- জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের ছত্তার বেপারীর স্ত্রী আছিয়া বেগম (৫০), সদর উপজেলার কানাইপুরের সুবীর শিকদারের স্ত্রী চন্দনা শিকদার (৫১) ও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ব্যাসপুর গ্রামের জাফর শেখের স্ত্রী রাজিয়া বেগম (৫১)। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, বুধবার বিকেলে রাজিয়া বেগম ও আছিয়া বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে দুজনেরই মৃত্যু হয়। এছাড়া গত ৮ সেপ্টেম্বর চন্দনা শিকদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল সকালে তিনিও মারা যান। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, জেলার বিভিন্ন হাসপাতালে ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলায় ডেঙ্গু আক্রান্ত ৬৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জন। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত জেলায় ২৭ জন মারা গেছেন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৭ হাজার ২০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৭:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩