মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি মেনে নেওয়ার আশ্বাস, কর্মস্থলে ফিরছে পুলিশ

পুলিশের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মস্থলে ফিরছে পুলিশ। রোববার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, মহাপুলিশ পরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের পোশাকের রং পরিবর্তন হচ্ছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্রসচিব বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে পুলিশদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় রোববার থেকেই তারা কর্মস্থলে যোগ দেবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে, দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশদের উদ্দেশ্যে বলেন, যারা বৃহস্পতিবারের মধ্যে যোগদান করবেন না, তারা চাকরিতে যোগদানের আর কোনো ইচ্ছুক না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দাবি মেনে নেওয়ার আশ্বাস, কর্মস্থলে ফিরছে পুলিশ

প্রকাশিত সময় : ১১:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪