মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে বসবেন ড. ইউনূস

বন্যাদুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, কিভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এই মুহুর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে- এসব বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, যেসব ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে বসবেন ড. ইউনূস

প্রকাশিত সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪