মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলে অতিভারী বর্ষণ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দেশের দক্ষিণাঞ্চলে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা ভারী বর্ষণ হচ্ছে।

গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

ভারী বর্ষণের কারণে উপকূলীয় এলাকায় চরম ভোগান্তি নেমে এসেছে। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। খাল বিল ও পুকুর পানিতে তলিয়ে একাকার হয়ে রয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুর ও ঘেরের মাছ। জলাবদ্ধতার কারণে চাষাবাদ করতে না পেরে লোকসানে পড়েছেন আমনচাষিরা। বর্ষাকালীন সবজি উৎপাদনকারীরাও দুশ্চিন্তায়।

পটুয়াখালী পৌর শহরের মাহিন্দ্রাচালক বেলাল হোসেন বলেন, রোববার থেকে বিরামহীন বৃষ্টি শুরু হয়েছে। রাস্তাঘাটে মানুষের আনাগোনা খুবই কম। আমাদের আয় ইনকাম কমে গেছে। পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের কৃষক জালালউদ্দীন জানান, বৃষ্টিতে ক্ষেত খামার সব পানিতে তলিয়ে রয়েছে। এবছর দু’দফা আমনের বীজ রোপণ করে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। এভাবে বৃষ্টি চলমান থাকলে জমি চাষাবাদ করা সম্ভব হবেনা।পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

উপকূলে অতিভারী বর্ষণ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত সময় : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪