মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের সঙ্গে আরব আমিরাত রাষ্ট্রপতির বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ আশা প্রকাশ করে বলেন, ড. ইউনূসের নেতৃত্ব তার দেশ ও জনগণের সমৃদ্ধি বয়ে আনবে। শেখ মোহাম্মদ উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং তাদের জনগণের উন্নতি ও সমৃদ্ধির আকাঙ্খা পূরণের জন্য আগামীতে সহযোগিতা করার আগ্রহের কথাও তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে তার সদয় অনুভূতির জন্য ধন্যবাদ জানান। তিনি সংযুক্ত আরব আমিরাতের জন্য অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া পারস্পরিক সুবিধার্থে দুই দেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ড. ইউনূসের সঙ্গে আরব আমিরাত রাষ্ট্রপতির বৈঠক

প্রকাশিত সময় : ১১:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪