মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ক্ষমতাগ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন তিনি।

জানা গেছে, বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হবে; যা চলবে রাত ৮টা পর্যন্ত।

এর আগে ক্ষমতা গ্রহণের পর গত ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪-দলীয় জোটের কেউ বৈঠক করেননি।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবারের বৈঠকে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন বলে বিএনপি প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনার পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে সরকার। এর পর নির্বাচন সম্পন্ন করার রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশিত সময় : ১১:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪