শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিলেন আসামি

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পালানোর চেষ্টা করা হত্যা মামলার আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিলের বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাসিন্দা।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহাদাত তার ৫ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ করে হত্যা করেন। এরপর মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

আজ সকালে নোয়াখালী কারাগারের বন্দী শাহাদাতকে আদালতে আনা হয়। হাজিরা শেষে পুলিশ শাহাদাতকে আসামিদের হাজত খানায় নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে আদালতের দোতলা ভবন থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আদালত ভবনের সামনে থেকে আটক করে পুলিশ।

নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম বলেন, ‌‘মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিলেন আসামি

প্রকাশিত সময় : ০৬:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫