শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরের পর থেকে কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ পেয়েছেন বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রে এস এম হলের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, ‘নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।’

তিনি বলেন, ‘সকাল থেকে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্যানেল শিট দিতে গিয়ে তাদের বাধাগ্রস্ত হতে হয়েছে। শুধুমাত্র প্যানেলের কোড নম্বর বিতরণ করার কারণে রোকেয়া হলের পাঠচক্রবিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন একজন শিক্ষক। তার এমন হিংস্রতা দেখানোর কথা নয়। অথচ তিনি শিবিরেরটা বিলি করেছেন।’

ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, নির্বাচনে কারচুপির যে অভিযোগ, সেটির কারণে শঙ্কায় রয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই বিষয়ে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন।

তিনি বলেন, কারচুপির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

কেন্দ্রের কাছাকাছি জায়গায় ছাত্রদলের প্রার্থীদের লিফলেট প্রচারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আবিদুল ইসলাম খান বলেন, ৪১ জন প্রার্থীর নাম মনে রাখা ভোটারের পক্ষে সম্ভব হয় না। এটাকে আচরণবিধি লঙ্ঘন ও অতিরঞ্জন হিসেবে দেখা যাবে না।

এ সময় ডাকসু নির্বাচন প্রতিবেদন সংগ্রহ করাকালে সাংবাদিক তরিকুল শিবলীর (৪০) মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দুপুরের পর থেকে কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল

প্রকাশিত সময় : ০৬:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫