শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের সঙ্গে আচরণবিধির মিল নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আচরণবিধি লঙ্ঘন নিয়ে রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের সঙ্গে আচরণবিধির শর্তের মিল পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা বলেছেন, প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন না। কিন্তু আচরণ বিধিমালা অনুসারে, প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশে বাধা নেই।

এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

ওই সময় কোনো প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন কিনা- এমন প্রশ্নে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সাংবাদিকদের জানান, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের ভিপি প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ।

কিন্তু নির্বাচনী আচরণবিধি বলছে, প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

এ বিষয়ে আবিদুল ইসলাম বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের সঙ্গে আচরণবিধির মিল নেই

প্রকাশিত সময় : ০৪:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫