শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আজ বিকেল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

তিনি বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। পরে সেই পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়।

টিএসসির কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট এক ভোটারকে দেওয়ার অভিযোগ সম্পর্কে ঢাবি উপাচার্য বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

নিয়াজ আহমেদ খান বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন, সবাই ফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’

আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি

প্রকাশিত সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫