শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিসংলগ্ন এলাকায়৭ মার্চের ভাষণ বাজানোয় এক শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ড সিস্টেমসহ তাকে থানায় নেওয়া হয় বলে জানা গেছে।

আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৭ মার্চ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। এ সময় ভাষণের বিখ্যাত অংশ ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ শোনা যাচ্ছিল। এ অবস্থায় কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাগ থানায় নিয়ে যায়।

ঘটনার সময় সেখানে থাকা সাউন্ড অপারেটর ও মালিককেও থানায় নেওয়া হয় এবং ব্যবহৃত সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। এইটা তো নিষিদ্ধ এ জন্য নিয়ে আসা হয়েছে।

’
কোনো অভিযোগ এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ দিচ্ছে বলেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবিসংলগ্ন এলাকায়৭ মার্চের ভাষণ বাজানোয় এক শিক্ষার্থী আটক

প্রকাশিত সময় : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬