রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চীনের পতাকাবাহী ট্যাংকার শিং তং ৭৯৯ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি সেখানে নোঙর করে।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এই জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় এটি সরাসরি জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কিছু জ্বালানি খালাস করা হচ্ছে। এতে জাহাজটির ড্রাফট কমে এলে পরবর্তীকালে সেটিকে বন্দরের জেটিতে নিয়ে আসা হবে।

এর আগে, গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

অন্য দিকে জ্বালানি তেল আমদানির ধারাবাহিকতায় শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল বন্দরে ভিড়েছে। এছাড়া এর আগের দিন শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে আসে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার এমটি কোয়েটা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরে ধারাবাহিকভাবে জ্বালানি তেলবাহী জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৩৪ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

প্রকাশিত সময় : ০৬:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬