বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার থেকে লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে যেদিন

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল শুক্রবার (২২ মে) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিক ছুটি কার্যকর হবে।

তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবারই ঈদের আগের শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আজই কার্যত শেষ কর্মদিবস।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম পুনরায় শুরু হবে ৭ জুন থেকে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদরাসা শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সব মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

এ ছাড়া ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং পরবর্তীতে ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার বন্ধ থাকায় মাদরাসাগুলোতে টানা ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে মোট ২৩ দিন।

দীর্ঘ এই ছুটিকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ইতোমধ্যে ঈদের আমেজ দেখা দিয়েছে। অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতিও শুরু করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শুক্রবার থেকে লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে যেদিন

প্রকাশিত সময় : ০৫:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬