শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ সিজন দিয়ে শেষ হতে চলেছে ‘এমিলি ইন প্যারিস’

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। ব্যাপক দর্শক জনপ্রিয়তার কাছে সিরিজটি ষষ্ঠ সিজনের শুটিং চলছে গ্রিসে। এর মধ্যে বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রোডাকশন সেটে লিলি কলিন্সের একটি ছবি শেয়ার করে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি এ পর্বের মধ্যে দিয়ে সিরিজটি শেষ হচ্ছে বলে জানিয়েছে।

পঞ্চম সিজনের শেষে এমিলি (কলিন্স) তার মার্কেটিং এজেন্সি রোমে একটি অফিস খোলার পর এবং তার প্রেমের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর প্যারিস শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নেটফ্লিক্সে পঞ্চম সিজন স্ট্রিমিং শুরু হওয়ার পর, পরিষেবা প্রদানকারী সংস্থাটি ঘোষণা করেছে, সিরিজটি আরও একটি সিজনের জন্য নবায়ন করা হয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে ‘এমিলি ইন প্যারিস’-এর নির্মাতা ড্যারেন স্টার সিরিজটির সঙ্গে তার দীর্ঘ যাত্রার কথা স্মরণ করেছেন, যা এখন শেষ হতে চলেছে। এটিকে ‘জীবনের সেরা যাত্রা’ হিসেবে বর্ণনা করে স্টার প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও, নেটফ্লিক্স এবং বছরের পর বছর ধরে সিরিজটিকে সমর্থনকারী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একে আরও বলা হয়, দর্শকদের সঙ্গে শেষ অধ্যায়টি ভাগ করে নেওয়ার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না। আপনাদের জীবনের অংশ হতে দেওয়ার জন্য, আপনাদের ভ্রমণের স্বপ্ন ও প্যারিসের প্রতি ভালোবাসাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আমাদের মাঝে সবসময় ‘এমিলি ইন প্যারিস’ থাকবে’।

অন্যদিকে একটি ভিডিওতে এসে কলিন্স বলেন, ‘এমিলি ইন প্যারিস’-এর ষষ্ঠ সিজন আপনাদের জন্য এই শো-এর প্রিয় সবকিছু নিয়ে আসবে এবং এমিলির জীবনের সেরা অভিযানের শেষ অধ্যায় হিসেবে কাজ করবে। আমাদের পুরো কলাকুশলী দল এটিকে একটি চমৎকার বিদায়ী সিজন বানানোর জন্য তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে।

প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিওস, জ্যাক্স মিডিয়া এবং ড্যারেন স্টার প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত এই সিরিজের পঞ্চম সিজনটি নেটফ্লিক্সের গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে ইংরেজি সিরিজ বিভাগে টানা পাঁচ সপ্তাহ ধরে শীর্ষ দশে ছিল।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ষষ্ঠ সিজন দিয়ে শেষ হতে চলেছে ‘এমিলি ইন প্যারিস’

প্রকাশিত সময় : ১২:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬