শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল বা প্রতিষ্ঠান হবে না’

দেশে সরকারি মালিকানায় আর নতুন কোনো টেক্সটাইল মিল বা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এখন থেকে এসব ক্ষেত্রে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

আজ শনিবার (২৩ মে) রাজধানীর ফার্মগেটে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেক্সটাইল শিল্পের স্থায়িত্ব ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

পাশাপাশি বর্তমান বাজার ও প্রযুক্তির সাথে মিল রেখে শিক্ষা কারিকুলামের সংস্কার এবং বেসরকারি খাতের সাথে কলেজগুলোর সরাসরি কোলাবোরেশন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল বা প্রতিষ্ঠান হবে না’

প্রকাশিত সময় : ০১:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬