সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সাইবার হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলিকে বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি বিমানে সাইবার হামলা হয়েছে। বিমানটি রাশিয়ার সীমান্তের কাছে উড়ছিল বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের পরিদর্শন শেষে যুক্তরাজ্যে ফেরার পথে প্রতিরক্ষামন্ত্রীর বিমানে এ হামলা হয়। হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলার কারণে বিমানের জিপিএস ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে প্রায় তিন ঘণ্টার ফ্লাইটে পাইলটদের বিকল্প নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করতে হয়।

এর আগে গত মাসে কৃষ্ণসাগরের ওপর একটি আরএএফ গোয়েন্দা বিমানকে দুটি রুশ যুদ্ধবিমান ‘বারবার ও বিপজ্জনকভাবে’ বাধা দেয়। যদিও ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

জন হেইলিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিমানটির গতিপথ বিমান অনুসরণকারী বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এস্তোনিয়া সফরের সময় হেইলি রাশিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নেওয়া ব্রিটিশ সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগেও ২০২৪ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসকে বহনকারী একটি আরএএফ বিমানের জিপিএস সংকেত রুশ ভূখণ্ডের কাছে উড়ার সময় বিঘ্নিত করা হয়েছিল।

সূত্র: জেরুজালেম পোস্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সাইবার হামলা

প্রকাশিত সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬