সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রেমিকের মৃত্যু, সাতচল্লিশেও অবিবাহিত নায়িকা

শমিতা শেঠি তখন কিশোরী। আর সেই বয়সে তার জীবনে আসে প্রথম প্রেম। সেই প্রেমে প্রচন্ড আঘাত পান। ২০২১ সালে ‘বিগ বস ওটিটি’ রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেন শমিতা। এ মঞ্চে প্রথম প্রেমিকের কথা স্মরণ করেন। শমিতা শেঠি জানিয়েছিলেন—সড়ক দুর্ঘটনায় প্রথম প্রেমিককে হারান। এ ঘটনার পর বহু দিন সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার প্রতিও তার বিশ্বাস নতুন করে জন্ম নেয়।

২০০০ সালে আদিত্য চোপড়া পরিচালিত ‘মহব্বতে’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকাদের হাত ধরে একঝাঁক নতুন মুখ বলিপাড়ায় পা রেখেছিল। তাদের মধ্যে ছিলেন শিল্পা শেঠির বোন শমিতা শেঠিও। সিনেমাটিতে শমিতার বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্যর ভাই এবং যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়া। কানাঘুষো শোনা যায়, উদয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন শমিতা।

পেশাগত কারণে শমিতা-উদয়ের পরিবারের মধ্যে ঘনিষ্ঠ আত্মীয়তাও গড়ে উঠেছিল। পরে অভিনয় সূত্রে দুই তারকার মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়। তবে সেই সম্পর্ক দু’বছরও টেকেনি। ইন্ডাস্ট্রির দুই নবাগত তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জনও কয়েক মাস পর বাতাসে মিলিয়ে যায়। ২০০৩ সালে রামগোপাল ভার্মা পরিচালিত সিনেমা ‘ডরনা মানা হ্যায়’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় শমিতার দিদি শিল্পার সঙ্গে অভিনয় করেন আফতাব শিবদাসানি। জনশ্রুতি, আফতাব-শমিতা সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু এ সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গেও নাম জড়িয়েছিল শমিতার। ২০১১ সালে যুবরাজের ২৯তম জন্মদিনের পার্টিতে শমিতা উপস্থিত ছিলেন। সেই পার্টিতে তাদের দু’জনকে বেশ হাসিখুশি মেজাজে সময় কাটাতে দেখা যায়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ খবর কানে গেলে খুবই বিরক্তি প্রকাশ করেন শমিতা। যুবরাজের সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই, তা-ও স্পষ্ট করে জানিয়ে দেন এই নায়িকা।

২০১২ সাল নাগাদ বলিপাড়ায় কান পাতলে শোনা যেত, অভিনেতা হরমন বাওয়েজার সঙ্গে প্রেম করছেন শমিতা। শেঠি পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যেত দু’জনকে। বলিউডের একাংশের দাবি, শিল্পার স্বামী রাজ কুন্দ্রার ভালো বন্ধু হরমন। ব্যবসায়ীক ক্ষেত্রেও হরমনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন শিল্পা-রাজ। সেই সূত্রেই শমিতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল হরমনের। পুরোনো সম্পর্ক নিয়ে শমিতা বিগ বসের মঞ্চে বলেছিলেন, “আজ পর্যন্ত যতগুলো সম্পর্কে জড়িয়েছি, একটিও ভালো ছিল না। কোনো পুরুষই নিজের সম্পর্কে ভালো অনুভব করায়নি। তারপর আত্মরক্ষার জন্য নিজেকে গুটিয়ে নিয়েছি।” পরবর্তীতে এই শোয়ের একজন প্রতিযোগীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শমিতা।

বিগ বসে ঘরবন্দি জীবন কাটানোর সময় রাকেশ বাপাটের সঙ্গে বন্ধুত্ব গভীর হয় শমিতার। পরে তারা সম্পর্কে জড়ান। শো শেষ হওয়ার পর প্রকাশ্যে সম্পর্কের কথা ঘোষণা করেন তারা। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যেত এ জুটিকে। দুই পরিবারের মধ্যেও সুসম্পর্ক তৈরি হয়েছিল। নিজেদের সম্পর্ক উদযাপন করতে একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এক বছর ডেট করার পর রাকেশ-শমিতার সম্পর্ক ভেঙে যায়। ২০২২ সালের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিচ্ছেদের কথা জানান তারা। পরে এক সাক্ষাৎকারে শমিতা জানান, জীবনদর্শনের পাশাপাশি অনেক কিছু নিয়েই তাদের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। কোনো তিক্ততা না রেখে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

২০২৩ সালে অভিনেতা আমির আলির সঙ্গে শমিতার সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। একটি পার্টিতে শমিতার কোমরে হাত রেখে বেরিয়ে যেতে দেখা যায় আমিরকে। এরপর শমিতাকে গাড়িতে ওঠানোর সময়ও তার গালে চুমু খান আমির। পুরো ঘটনাই চিত্রশিকারিদের ক্যামেরায় ধরা পড়ে। তারপর শুরু হয় কানাঘুষো। যদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন শমিতা-আমির।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন শমিতা। তাতে তিনি লেখেন, “বাস্তবতাবর্জিত এই সমাজের কথাবার্তায় সত্যিই স্তব্ধ! কোনোরকম সত্যতা যাচাই না করে সবাই যেভাবে মন্তব্য করছেন, তা মেনে নেওয়া যায় না। একজন সিঙ্গেল ও স্বাধীন নারী যদি তার বন্ধুদের সঙ্গে মেলামেশা করেন, তবে কেন প্রতিবার তার নাম সেই পুরুষের সঙ্গে জুড়ে দেওয়া হয়? আমরা কেন সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠতে পারছি না?”

৪৭ বছর বয়সেও কেন বিয়ে করছেন না, তা নিয়ে সম্প্রতি কটাক্ষের শিকার হয়েছেন শমিতা। নিন্দুকদের উদ্দেশে স্পষ্ট করে তিনি জানান—জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। এই বয়সে শমিতা সুস্থ-সবল এবং সুখী, তা-ই যথেষ্ট। এর বেশি জীবনে চান না বলেও জানান এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রথম প্রেমিকের মৃত্যু, সাতচল্লিশেও অবিবাহিত নায়িকা

প্রকাশিত সময় : ০৯:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬