সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক ফেরাতে ভারতকে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান ‘পুশইন’ বা জোরপূর্বক পুশব্যাক করার চেষ্টার বিষয়ে ভারতকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুই দেশের মধ্যে নাগরিক ফেরত আনার একটি সুনির্দিষ্ট আইনি মেকানিজম বা প্রক্রিয়া বিদ্যমান রয়েছে এবং ভারতকে অবশ্যই সেই মেকানিজম ফলো করতে হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন, বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের যে খবর শোনা যাচ্ছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা শক্ত হাতে প্রতিহত করছে। বাংলাদেশ সরকার কোনোভাবেই দেশের ভেতর কোনো ধরনের পুশইন মেনে নেবে না।

সীমান্তের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ঢাকা ইতোমধ্যে দিল্লির ওপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পুশইন বন্ধের দাবি জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতিমধ্যে ১২ থেকে ১৩টি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে আনতে এবং সম্পর্ক পুনরুদ্ধারে পুশইনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে দিল্লিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে তথাকথিত অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের কাজটি কোনো বলপ্রয়োগের মাধ্যমে না করে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, দিল্লি দ্রুতই এই পুশইন বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের চলমান প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নাগরিক ফেরাতে ভারতকে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত সময় : ০৭:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬