বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেল টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা

বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবাকে আরও জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড় ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি এ সংক্রান্ত এক পরিপত্র প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে টিকিটের ভিত্তি মূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। বয়স জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে বিদ্যমান সুবিধা অনুযায়ী ৫০ শতাংশ রেয়াত পাবেন।

এছাড়া নতুন করে সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য ফি বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে। প্রবীণ নাগরিকদের জন্য এ সুবিধা অনলাইন ও কাউন্টার, উভয় মাধ্যমেই প্রযোজ্য হবে।

এজন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধিত হতে হবে এবং এনআইডি যাচাইকরণ সম্পন্ন করতে হবে। পরিপত্র অনুযায়ী, একজন প্রবীণ যাত্রী প্রতি সপ্তাহে সর্বোচ্চ দু’বার ২৫ শতাংশ ছাড় সুবিধা ভোগ করতে পারবেন। কোনো ডিসকাউন্টেড টিকেট ফেরত দেওয়া হলে সেটি সাপ্তাহিক হিসাব থেকে বাদ যাবে এবং ওই সপ্তাহেই পুনরায় ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়া কোনো প্রবীণ ব্যক্তি সহযাত্রী নিয়ে ভ্রমণ করলে সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি ৬৫ বছর বা তদূর্ধ্ব হন, তাহলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ যাত্রীও ছাড় সুবিধা পাবেন। এক্ষেত্রে তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে পৃথকভাবে যাচাইকৃত হতে হবে।

প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয়ের সময় এ সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন টিকিটিং ব্যবস্থাতেও এ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের পরিপত্রে জানানো হয়েছে, নতুন এই ভাড়া ছাড় সুবিধা গত ২৫ মে থেকে কার্যকর করা হয়েছে।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনার মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

রেল টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা

প্রকাশিত সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬