বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

বিদ্যুতের নতুন মূল্যহার জুন মাসের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য গ্রাহকদের ২০০ বা তার বেশি ইউনিটের (ডিজিটের) টোকেন ব্যবহার করে মিটার আপডেট করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে গ্রাহকরা সহজেই তাদের প্রিপেইড মিটার আপডেট করতে পারবেন। মিটার আপডেট বা অন্য কোনো বিষয়ে সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার কল সেন্টার বা হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিভিন্ন বিতরণকারী সংস্থার হটলাইন নম্বরগুলো হলো—

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন ট্যারিফ কার্যকরের ফলে প্রিপেইড মিটারের তথ্য হালনাগাদ নিশ্চিত করতে গ্রাহকদের দ্রুত মিটার আপডেট করার প্রয়োজন রয়েছে। এতে ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবহার ও বিল সংক্রান্ত কোনো জটিলতা এড়ানো সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জলঢাকায় প্রশাসনের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও অপপ্রচার বিরোধী সভা অনুষ্ঠিত

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত সময় : ০৯:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬