কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাগজোত বাজার এলাকা থেকে সৈকতকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক : 






















