বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের বিপক্ষে নামার আগেই মরক্কোর বড় ধাক্কা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে আগেই বড় ধাক্কা খেল মরক্কো। দুর্দান্ত ছন্দে থাকা ইসমাইল সাইবারিকে ফ্রান্সের বিপক্ষে এ ম্যাচে পাচ্ছে না তারা।চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন মরক্কোর এই তারকা ফরোয়ার্ড। মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ওহাবি জানান, সাইবারি ছাড়া দলের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত। ওহাবি বলেন, ‘সাইবারি ছাড়া বাকি সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য একটু দ্রুতই চলে এলো। তবে আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে সে ছিটকে যায়নি।’

চলতি বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এমনকি শেষ বত্রিশের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও নিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্যায় খামার তলিয়ে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে লোকালয়

ফ্রান্সের বিপক্ষে নামার আগেই মরক্কোর বড় ধাক্কা

প্রকাশিত সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬