বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

রাজধানীর আদাবরে গভীর রাতে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ ছিনতাইকারীসহ সাত সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় মজিবর মিয়ার বাড়ির পাশের ‘সি পাগল’ এলাকায় অভিযান চালিয়ে ‘কুত্তা ফারুক’সহ চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), মো. সাইদ (২৪), আকাশ (২৩), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।

আদাবর পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এসময় নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তারা। তবে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেও আসামিরা কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়ে বলে আক্ষেপ স্থানীয়দের।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুষ্কৃতকারীর অবস্থানের তথ্য পেয়ে আদাবর থানার ওসির নেতৃত্বে শেখেরটেক ৭ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ ছিনতাইকারী কুত্তা ফারুকসহ সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।’

তিনি জানান, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্যায় খামার তলিয়ে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে লোকালয়

রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

প্রকাশিত সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬