হুথিরা দুটি সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের দাম বেড়ে প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তেল বাজারের একটি মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারস, ২৬ মে- এর পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৪১ ডলার বা ৫ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। ১১ জুনের পর প্রথমবারের মতো এই তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে।
পেপারস্টোন রিসার্চের কৌশলবিদ আহমদ আসিরি লোহিত সাগরের মোহনায় অবস্থিত বাব এল-মানদেব প্রণালির কথা উল্লেখ করে বলেন, “অপরিশোধিত তেলের তাৎক্ষণিক পূর্বাভাস (দাম বাড়ার) অনুকূলেই রয়েছে, কারণ বাজার দ্বিতীয় একটি সংকীর্ণ পথে সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগজনক সম্ভাবনাকে আমলে নিচ্ছে।
অন্য সংকীর্ণ পথটি হলো হরমুজ প্রণালি, যা ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অচল হয়ে আছে
হুথিরা বৃহস্পতিবার জানিয়েছে, একটি সামরিক অভিযানে তারা দুটি সৌদি আরবের তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। পরে একটি সৌদি সংবাদ সংস্থা নিশ্চিত করেছে, লোহিত সাগরে চলাচলের সময় হামলার পর দুটি জাহাজের মধ্যে একটিতে আগুন লেগে যায়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























