শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার তারকা থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। প্রিয় শিল্পীর শেষ সিনেমা দেখার জন্য মুখিয়ে ছিলেন তার ভক্ত-অনুরাগীরা। গত ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে থমকে যায় মুক্তি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দীর্ঘ ৭ মাস অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘জন নায়াগান’ সিনেমা মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এনডিটিভি পাঁচে ৩ রেটিং দিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা হওয়ায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও নানা চর্চা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সিনেমার জন্য ২২০-২৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮০-৩৫০ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন বিজয়।

‘জন নায়াগান’ সিনেমার পোস্টার

পরিচালক এইচ. বিনোথ সিনেমাটি পরিচালনার জন্য ২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি টাকা)  পারিশ্রমিক পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ বলে দাবি করা হচ্ছে। অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি নির্মাণের জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন তিনি। পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নের জন্য এই সময় লেগেছে। অন্যদিকে, ‘লিও’ ও ‘জেলার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ‘জন নায়াগান’ সিনেমার জন্য ১৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।

‘জন নায়াগান’ সিনেমার নায়িকা পূজা হেগড়ে ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তিনি পেয়েছেন ৫-১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬-১২ কোটি টাকা)। ‘অ্যানিম্যাল’ সিনেমার সাফল্যের পর ভারতের দক্ষিণী বড় বাজেটের চলচ্চিত্রে এখন অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেতা ববি দেওল।

‘জন নায়াগান’ সিনেমার দৃশ্য

ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা), প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) এবং নারাইন ২ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। তবে মামিতা বাইজুর পারিশ্রমিক নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে তার পারিশ্রমিক ৬০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব পারিশ্রমিকের কোনো তথ্যই সিনেমাটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে ‘জন নায়াগান’ সিনেমা নিয়ে তৈরি হয় জটিলতা, থমকে যায় মুক্তি। দীর্ঘ ৭ মাস নানা জটিলতার পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ‘এ’ ক্যাটাগরির (প্রাপ্তবয়স্কদের সনদ) ছাড়পত্র দিয়েছে।

‘জন নায়াগান’ সিনেমার পোস্টার

এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-পূজা। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন্স।

*ইন্ডিয়া টুডে, নিউজ১৮ অবলম্বনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

প্রকাশিত সময় : ১০:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬