শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মীসহ আহত ২

রাজধানীর মিরপুরে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) ও পথচারী এক নারী আহত হয়েছেন। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।

শুক্রবার (৭ শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মোহাম্মদ আশিক বলেন, “বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পে চায়ের দোকানে চা খাওয়ার সময় স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ ৪ জন একটি প্রাইভেটকার যোগে এসে কোনো কিছু বোঝার আগে আমার ভাতিজাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে আমরা খবর পেয়ে আমার ভাতিজাকে গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলমগীর মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান পাছায় গুলিবৃদ্ধ হয়েছেন।”

তিনি আরো বলেন, “আমার ভাতিজা পেশায় মাছ ব্যবসায়ী ও পাশাপাশি ঢাকার নবাবগঞ্জ থানার বিএনপির কর্মী। বর্তমানে সে মিরপুর-১১ তে ভাড়া বাসায় থাকত। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।”

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মিরপুর এলাকা থেকে একজন বিএনপিকর্মী ও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আলমগীরকে ঢাকা মেডিক্যালে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেক নারী গুলিবিদ্ধ হয়ে আরেকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।”

তিনি বলেন, “বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মীসহ আহত ২

প্রকাশিত সময় : ১০:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬