প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মহানগর, রাজশাহী জেলা ও নয়টি উপজেলার নেতাদের সাথে বৈঠক করেছেন। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে রাজশাহী জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এমপি, অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি, অধ্যাপক নজরুল ইসলাম এমপি, সংসদ সদস্য মাহমুদা হাবীবা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম এমপি ও ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্যসচিব বিশ্বনাথ সরকার উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : 




















