মেসির বিদায়ের সঙ্গে আরও একটি প্রশ্ন সামনে এসেছে, সামনের দিনগুলোতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরবেন কে? উত্তরটা এখনও অজানা।
এরপর যখনই মেসি খেলেছেন, ১০ নম্বরটাও ছিল তার গায়ে। মেসি বিদায় নেওয়ায় এখন সেই জার্সির নতুন উত্তরসূরি খুঁজতে হবে আর্জেন্টিনাকে।
সর্বশেষ ১০ নম্বর মাস্তানতুয়োনো
এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচে ১০ নম্বর ছিল আনহেল কোরেয়ার গায়ে। ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ের ম্যাচটিতেও ১০ নম্বর পরেছিলেন তিনি।
আর চিলির বিপক্ষে গোল করা ম্যাচটিতে জার্সিটি ছিল পাওলো দিবালার গায়ে। তবে মজার ব্যাপার হলো, এদের কেউই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ছিলেন না।
১০ নম্বরের দাবিদার কারা?
মেসির উত্তরসূরি হিসেবে সরাসরি কাউকে বেছে নেওয়া সহজ নয়। আর্জেন্টিনা দলে নিয়মিত ডাক পাওয়া কয়েকজন অবশ্য নিজেদের ক্লাবেও ১০ নম্বর জার্সি পরেন।
ক্লাব পর্যায়ে অতীতে এই জার্সি পরেছেন আরও কয়েকজন ফুটবলার। রেসিং ও উদিনেজেতে ১০ নম্বর পরেছেন রদ্রিগো দে পল। লিয়ান্দ্রো পারেদেস বোকায়া জুনিয়র্সে এই জার্সি গায়ে খেলেছেন। থিয়াগো আলমাদা ভেলেস সার্সফিল্ড ও আটলান্টা ইউনাইটেডে ১০ নম্বর পরেছেন।
রোসারিও সেন্ট্রালে ১০ নম্বর জার্সি ছিল জিওভানি লো সেলসোর গায়ে। আর্জেন্টিনোস জুনিয়র্স ও ফিওরেন্তিনাতেও নিকোলাস গঞ্জালেস পরেছেন এই জার্সি।
অর্থাৎ বিকল্পের অভাব নেই। কিন্তু মেসির জায়গা পূরণ করার মতো কেউ কি আছেন? ১০ নম্বর জার্সি হয়তো নতুন কারও গায়ে উঠবে। নতুন কোনো নামও তৈরি হবে। কিন্তু আর্জেন্টিনার ১০ নম্বরের সঙ্গে মেসির যে গল্প, সেটি শেষ করার মতো নতুন কোনো অধ্যায় লেখা সহজ হবে না।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 

























